ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত আইদি বাসে সন্তান প্রসব: সহযোগিতায় এগিয়ে এলেন চালক-স্টাফ ও যাত্রীরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • 47

ছবি-সংগৃহিত।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কে আইদি পরিবহনের একটি চলন্ত বাসে সন্তান প্রসব করেছেন এক প্রসূতি মা। বাসের চালক, স্টাফ ও সহযাত্রীদের সম্মিলিত সহযোগিতায় বাসের মধ্যেই নিরাপদে জন্ম নেয় নবজাতক। অপরিচিত মানুষের এমন মানবিক উদ্যোগে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়ে বাসের যাত্রীদের মধ্যে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা-চাঁদপুর সড়কের বিজরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বাসের যাত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী আল আমিনের ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, ওই দিন চাঁদপুরের ওয়ারলেস এলাকা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আইদি পরিবহনের একটি বাসে ওঠেন এক ব্যক্তি। বাসটি জগৎপুর বাজার পার হওয়ার পর তিনি চালকের কাছে সামনের দিকে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক তাঁকে জানান, মুদাফরগঞ্জ বাজারে একটি হাসপাতাল রয়েছে।

পরে বাসটি মুদাফরগঞ্জ বাজার অতিক্রম করে বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি আবার চালকের কাছে গিয়ে বাস থামানোর অনুরোধ করেন। তিনি জানান, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিছুক্ষণ পর তিনি জানান, স্ত্রীর প্রসবব্যথা উঠেছে এবং যেকোনো সময় সন্তান প্রসব হতে পারে।

এ সময় বাসের পেছনের দিকে থাকা এক নারী যাত্রী জানান, প্রসূতির নবজাতকের মাথা বের হয়ে এসেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে আল আমিনসহ কয়েকজন যাত্রী চালককে বাস থামানোর অনুরোধ করেন। পরে বিজরা বাজার এলাকায় বাসটি থামানো হয়।

এরপর আল আমিন প্রসূতির স্বামীকে সঙ্গে নিয়ে পাশের একটি হাসপাতালে যান। সেখানে চিকিৎসক উপস্থিত না থাকলেও নার্সরা ছিলেন। প্রথমে চিকিৎসক ছাড়া প্রসূতির কাছে যেতে তাঁরা কিছুটা অনীহা প্রকাশ করেন। পরে আল আমিন চিকিৎসককে ফোন করে জরুরি পরিস্থিতির কথা জানান। চিকিৎসক দ্রুত হাসপাতালে রওনা হওয়ার কথা জানিয়ে নার্সদের প্রসূতির কাছে যাওয়ার নির্দেশ দেন।

পরে আল আমিন নার্সদের সঙ্গে নিয়ে বাসে ফিরে আসেন। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, প্রসবপ্রক্রিয়া প্রায় সম্পন্ন হওয়ার পথে। এ অবস্থায় প্রসূতিকে অযথা স্থানান্তর না করে বাসের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে নির্ধারিত যাত্রাবিরতি ও পরবর্তী বাস চলাচল নিয়ে চালক ও স্টাফদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়। তবে আল আমিনসহ অন্য যাত্রীরা তাঁদের পরিস্থিতি বুঝিয়ে বলেন। তাঁরা জানান, প্রসূতি পরিবারটি অসহায় অবস্থায় রয়েছে। প্রয়োজনে তাঁরা অন্য গাড়িতে করে গন্তব্যে যাবেন, কিন্তু এই মুহূর্তে প্রসূতিকে বাস থেকে নামানো ঠিক হবে না।

যাত্রীদের সম্মিলিত অনুরোধে চালক ও স্টাফরাও সহযোগিতার সিদ্ধান্ত নেন। কিছু সময় পর বাসের মধ্যেই নবজাতকের জন্ম হয়। নতুন অতিথির আগমনে আনন্দে মেতে ওঠেন বাসের যাত্রীরা। আনন্দ প্রকাশ করেন অনেকে, কেউ কেউ স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন।

এ ঘটনায় চালক, স্টাফ ও সহযাত্রীদের মানবিক ভূমিকার প্রশংসা করেন প্রত্যক্ষদর্শী আল আমিন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসের মাধ্যমে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

চলন্ত বাসে ঘটে যাওয়া এ ঘটনা কেবল একটি শিশুর জন্মের আনন্দের ঘটনা নয়; বরং সংকটমুহূর্তে অপরিচিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। ব্যস্ত সড়কে থেমে যাওয়া একটি বাসের ভেতর সেদিন যেন নতুন করে প্রমাণিত হয়েছে—মানবিকতা ও সহমর্মিতা এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছে।

ট্যাগস :
জনপ্রিয়

মতলব উত্ত‌রে নদী থেকে অবৈধ বালু উত্তোলণকালে দুই ড্রেজারসহ ৫জন আটক

চলন্ত আইদি বাসে সন্তান প্রসব: সহযোগিতায় এগিয়ে এলেন চালক-স্টাফ ও যাত্রীরা

আপডেট : ০৪:১৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬