ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইতে সড়ক দুর্ঘটনায় আহত হাজীগঞ্জের শ্রমিকের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১১:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • 224

বিশেষ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদ হোসেন নামে এক শ্রমিক মারা গেছে দুবাইতে। সে গত ১ সপ্তাহ আগে সেখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। সোমবার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের দক্ষিন রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো: মোরশেদ আলম।
সোমবার সকালে মোহাম্মদ হোসেনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি।

হোসেনের স্ত্রী তানিয়া আক্তার যুগান্তরকে জানান, তার স্বামী গত ৫ মাস আগে দুবাইতে শ্রমিক হিসাবে কাজ করতে যায়। গত ১ সপ্তাহ আগে সে বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে সে দেশের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ১ সপ্তাহ চিকিৎসায় ছিলেন তিনি। সকালে খবর পেলাম তিনি মারা গেছে।

বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়েছি এখন তার লাশটা চাই। এ জন্য সরকারের সহযোগীতা কামনা করছি।

মোহাম্মদ হোসেন ২ ভাই ১ বোনের মধ্যে সে ছোট। তার একটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, তারা দুই ভাইয়ের মধ্যে বাবা ও বড় ভাই মানুষিক প্রতিবন্ধি। এ পরিবারের হাল ধরার মত কেউ রইল না।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

দুবাইতে সড়ক দুর্ঘটনায় আহত হাজীগঞ্জের শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০:১১:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২