ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত ইরাকে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • 163

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

শুক্রবার দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই আবাসিক এলাকায় আগুন লেগে যায়। আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়। টানা ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, সুলাইমানিয়ার ওই আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে অন্তত তিনটি বাড়ি ধ্বংস হয়ে যায়।

এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবু বাকের।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত ইরাকে

আপডেট : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২