ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আবারো ১০ কেজি গাঁজাসহ এক মাদককারবারী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • 158

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া প্রকাশ রমজান নামের এক মাদক কারবারিকে আটক

জহির হোসেন॥
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া প্রকাশ রমজান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই প্রভাকর বড়ুয়া।

গ্রেফতারকৃত মাদক কারবারি মো. সুমন মিয়া প্রকাশ রমজান ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের গুলগুইল্লা বাড়ির মৃত দুলাই মিয়ার ছেলে।
আটক মাদককারবারি মো. সুমন মিয়া প্রকাশ রমজানকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামিকাল আদালতে প্রেরণ করা হবে।

জনাব জোবাইর সৈয়দ জানান, গত ১৩ দিনে হাজীগঞ্জ থানার মাদক বিরোধী অভিযানে ২৮ কেজি গাঁজাসহ মোট ৬ মাদককারবারীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

হাজীগঞ্জে আবারো ১০ কেজি গাঁজাসহ এক মাদককারবারী আটক

আপডেট : ০৮:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২