ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • 210

১৮ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ তারিখ রবিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নওরীন হক এর নেতৃত্বে ফরিদপুর জেলার সদর, মধুখালী, বোয়ালমারী ও ভাংগা উপজেলায় বিদ্যমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মোট ০৬ (ছয়) টি ইটভাটায় অভিযান চালিয়ে ০২ (দুই) টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং বাকি ০৪ (চার) টি ইটভাটায় মোট ১৫,৯০,০০০/- (পনের লক্ষ নব্বই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহফুজুর রহমান। মোবাইল কোর্ট অভিযানে আরো উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

ফরিদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ১০:১৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২