ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা আবারো আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • 168

ছবি-ত্রিনদী।

বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলটির কাউন্সিলররা। এ নিয়ে টানা দশম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।

অন্যদিকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ নির্বাচিত হলেন।

শনিবার বিকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

শেখ হাসিনা আবারো আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আপডেট : ০৫:৫২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২