ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদী থেকে আগ্নেয়াস্ত্র ১৩ ডাকাত সদস্য গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • 160

ছবি-ত্রিনদী।

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদী থেকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নদী থেকে স্পীডবোটসহ গ্রেফতার করা হয়। এ সময় ডাকাত সদস্যদের কাছ থেকে একটি পাইপ গান ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন-মুন্সীগঞ্জ জেলার সাব্বির মিঝি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল-আমিন (২০), মো. ইমরান (২২), ফিরোজ মিঝি (২৬), জীবন বেপারী (২০), মো. আনোয়ার হোসেন (২৪), মো. জহিরুল ইসলাম (২৭), মতলব উত্তর উপজেলার মো. আক্তার হোসেন (২২), মুন্সীগঞ্জ জেলার মো. শাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার কাশেম বেপারী (২৪) ও একই উপজেলার মো. সালাহ উদ্দিন (২৮)।

মতলব উত্তর উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সদস্যদেরকে এখলাছপুর ইউয়িনের মেঘনা নদী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় বিপুল পরিমান অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, স্পীডবোট জব্দ করা হয়েছে। গ্রেফতার ডাকাত সদস্যরা পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। মামলা দায়েরের পর রবিবার তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

মেঘনা নদী থেকে আগ্নেয়াস্ত্র ১৩ ডাকাত সদস্য গ্রেফতার

আপডেট : ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২