ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১০ কেজি গাঁজা’সহ চাঁদপুরের হারুন শেখ আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • 195

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ চাঁদপুর সদর উপজেলার হারুন শেখকে আটক করেছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ চাঁদপুর সদর উপজেলার হারুন শেখকে আটক করেছে পুলিশ। আটক মাদককারবারী হারুন উপজেলার খলিসাডুলি গ্রামের শেখ বাড়ীর আমির হোসেন শেখের ছেলে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানাযায়, পুলিশের নিয়মিত চেকপোস্টের সময় আলীগঞ্জ পিটিআই’র মোড় এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে পুলিশ থামতে বললে প্রাইভেটকারটি না থেমে দ্রুতগতিতে চাঁদপুরের দিকে চলে যায়। পরে এসআই আবদুল আজিজ মোটর সাইকেলে ধাওয়া করে পৌরসভার সম্মুখ থেকে প্রাইভেটকার আটক করে।

আটক প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি ট্রলি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার এসআই আবুল খায়ের, এএসআই নাজমুল, এএসআই রাশেদ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটক মাদককারবারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ১০ কেজি গাঁজা’সহ চাঁদপুরের হারুন শেখ আটক

আপডেট : ০৫:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩