ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • 191

চাঁদপুরের হাজীগঞ্জে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার দিনব্যাপী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ প্রমুখ।

সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থানায় অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকগণ ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

হাজীগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩