ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় নৌপুলিশের অভিযানে ৭ বাল্কহেড জব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১১ Time View

নিজস্ব প্রতিনিধি ॥

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার আওতাধীন ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি চতুর্থ পর্যায়ের বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুর নৌ সীমানাসহ শরীয়তপুর অংশে জাটকা রক্ষা ও অবৈধ বাল্কহেডের উপর অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। অভিযানকালে ৭টি অবৈধ বাল্কহেড ও ৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালায় নৌ পুলিশ।

সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, অভিযানের সময় কাগজপত্র সঠিক না থাকায় ৭ টি বাল্কহেড এবং পদ্মা-মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে অবৈধ ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান জানান, আমরা অত্যন্ত সফলতার সাথে সবসময় অভিযান পরিচালনা করে থাকি। পূর্বে মা ইলিশ রক্ষা অভিযানে আমরা সাফল্য অর্জন করেছি। যার কারনে ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবার চাঁদপুরে পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল দুইমাস জাটকা রক্ষায় ৭০টি স্পিডবোটে দেড় হাজার পুলিশ নিয়জিত থাকবে।

নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানসহ পুলিশ সদস্যবৃন্দ অভিযানে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে মডেল হসপিটালে দোয়া ও ইফতার মাহফিল

মেঘনায় নৌপুলিশের অভিযানে ৭ বাল্কহেড জব্দ

Update Time : ১০:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩