ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শান্ত হাঁকিয়েছে ফিফটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান করে নাজমুল হোসেন শান্ত হয়েছিলেন সিরিজসেরা। তার দুর্দান্ত ফর্মটাকে টেনে আনলেন আন্তর্জাতিক ক্রিকেটেও।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাঁকিয়েছেন ফিফটি। ৫ চারে ৬৭ বলে ফিফটি করলেন শান্ত।

এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে ইতিবাচক দিক এ বাঁহাতিই। প্রথম তিনটি স্কোরিং শটই তার ছিল চার, এরপর অবশ্য মেরেছেন আর দুটি।

ওয়ানডেতে ২০১৮ সালে অভিষেক হলেও দলে থিতু হতে পারেননি শান্ত। ফর্মহীনতায় আছেন আসা-যাওয়ার মাঝে।

অবশেষে ১৬তম ম্যাচে এসে প্রথম পঞ্চাশের দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই সংস্করণে তার আগে সেরা ছিল ৩৮।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শান্ত হাঁকিয়েছে ফিফটি

আপডেট : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩