ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের জন্য মাঝারে তাবিজ আনতে গিয়ে অন্তঃসত্বা প্রবাসীর স্ত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • 132

অসুস্থ্য ছেলের জন্য মাঝারে তাবিজ আনতে গিয়ে লালসার শিকার হন এক প্রবাসীর স্ত্রী। খানকা শরীফের তত্ত্বাবধায়কের লালসার শিকার হয়ে এখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ওই প্রবাসির স্ত্রী। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত মাওলানা সিরাজুল ইসলামকে (৪৮) আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।

জানা যায়, খানকায়ে শরীফ মাজারের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম মানুষজনকে বিভিন্ন রোগের জন্য তাবিজ দেন। এছাড়া ঝাড়ফুঁকও দেন সালামির বিনিময়ে। তাবিজের জন্য ওই প্রবাসীর স্ত্রীর খানকা শরীফে আসা-যাওয়া ছিল। মাঝে মধ্যেই ওই নারী তত্ত্বাবধায়কের লালসার শিকার হতেন।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, ভোলাচং গ্রামের বাসিন্দা ওই প্রবাসীর স্ত্রী তার ছেলের জন্য তাবিজ আনতে শ্রীরামপুর গ্রামের আবু উলাইয়া খানকা শরীফ যান। প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন, স্থানীয়রা এ নিয়ে কানাঘুষা শুরু হলে পুলিশ সিরাজুল ইসলামকে আটক করে।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ছেলের জন্য মাঝারে তাবিজ আনতে গিয়ে অন্তঃসত্বা প্রবাসীর স্ত্রী

আপডেট : ১০:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩