ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের প্রথম জুমা’আ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মুসল্লিদের ঢল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • 170

রমজানের প্রথম জুমআ’র নামাজে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ছিল মুসল্লিদের উপচেপড়া ভীড়। জুমআর আযানের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। শুধু হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদই নয়, খোঁজ নিয়ে জানাযায়, চাঁদপুর পুরাণবাজার জামে মসজিদ, বাইতুল আমিন জামে মসজিদ, চাঁদপুর পৌর কবরস্থান জামে মসজিদ, বেগম জামে মসজিদসহ শহরের এবং উপজেলার প্রত্যেকটি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে স্থান সঙ্কুলান না হওয়ায় নামাজের জামাত রাস্তায় অলিগলিতে ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মসজিদের ছাদ, খোলা জায়গা, খেলার মাঠ ও রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।

শুক্রবার প্রথম রোজা হওয়ায় চাঁদপুরের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল। ধর্মপ্রাণ মুসলমানেরা এদিন নামাজের আগে থেকে বয়ান শুনতে মসজিদগুলোতে উপস্থিত হন। প্রতিটি মসজিদে রমজান মাসের ইমান, আমল ও গুরুত্ব নিয়ে বিশেষ বয়ান করা হয়।

জুমার নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ যেন সকলধর্মপ্রাণ মুসলমানের হায়াত দান করেন তারা যেন প্রথম রোজা শেষ রোজা পর্যন্ত আল্লাহর হুকুম রোজা পালন করতে এবং রহমত বরকত মাগফেরাত কামনা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন সে সুযোগ যেন আল্লাহ দান করেন ।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ পরিপুর্ণ হয়ে মসজিদের মাঠ পরিপূর্ণ হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কেও নামাজ আদায় করে মুসল্লিরা।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

রমজানের প্রথম জুমা’আ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মুসল্লিদের ঢল

আপডেট : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩