ঢাকা ১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আগুনে পুড়ে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • 123

শরীয়তপুরের সখিপুর থানাধীন সখিপুর ইউনিয়নে আগুনে পুড়ে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশ্রাফ বেপারীর গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের বাসিন্দা মনসুর ঢালীর মেয়ে সামিয়া (১২) ও ছেলে আরাফাত (৭) অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। তারা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনি এবং ২য় শ্রেণির শিক্ষার্থী।

এ সময় আগুনে তাদের বড় বোন মীম (১৪) গুরুতর দগ্ধ হয়। বর্তমানে সে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।

নিহত নিহতদের চাচা জয়নাল আবেদীন বলেন, আমর ভাতিজা-ভাতিজি ঘরে ঘুমাচ্ছিলো। আর পাশের ঘরে তার মা নামাজ পড়ছিলো।

আমার ভাই বাজার থেকে এসে দেখে ঘরে আগুন জ্বলছে। কিন্তু এ ঘরে যে তারা তিন ভাই-বোন ঘুমিয়েছিলো ভাইয়ের জানাছিলো না।

আগুন নেভানোর চেষ্টাকালে দেখি তারা এক একজন লাফিয়ে খাট থেকে পড়তেছে। পরে আমরা আগুনের মধ্যে থেকেই তাদের উদ্ধার করি। তাদের শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। কিন্তু কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হলে মধ্যরাতে প্রথমে আরাফাত, পরে সামিয়া মারা যায়।

সখিপুর থানার এসি মো. আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আগুনে পুড়ে

আপডেট : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩