ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতা মিজানুর রহমান লিটনের ইফতার মাহফিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • 117

হাজীগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

এদিন বাদ আছর ইফতার মাহফিলের পূর্বে উপজেলায় কর্মরত উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মিজানুর রহমান লিটন। এ সময় সাংবাদিকদের স্বাগত জানিয়ে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাঁর বক্তব্য রাখেন।

মতবিনিময় শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করেন সাংবাদিক গাজী নাছির উদ্দিন। ইফতার মাহফিলে সাংবাদিক হাবিবুর রহমান, হাছান মাহমুদ, কামরুজ্জামান টুটুলসহ উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিএনপি নেতা হেলাল মজুমদার, আব্দুল লতিফ, যুবনেতা সাখাওয়াত হোসেন, মো. শহীদুল্লাহ, ইয়াছিন আরাফত অনিকসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতা মিজানুর রহমান লিটনের ইফতার মাহফিল

আপডেট : ০১:৩৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩