ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার পবিত্র ঈদ-উল ফিতর

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিনিধি :

আগামী শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই হিসাবে পরের দিন শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

সম্প্রতি আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায়, সেটি কোনদিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩) দিন হয়ে যাচ্ছে। সেদিন চাঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে।

সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা না-ও পড়তে পারে।

মোহাম্মদ হাবীব উল্যাহ্

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে শিক্ষার্থীকে ই’ভ’টি’জিং, ২ লাখ টাকা জ’রি’মা’না

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার পবিত্র ঈদ-উল ফিতর

Update Time : ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩