ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • ১০২ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বন্দুকধারীরা এলি বসতি এলাকায় রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই হামলার পর তারা পশ্চিম তীরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

বন্দুকধারীদের দুজন তাঁদের সশস্ত্র শাখার সদস্য বলে জানিয়েছে হামাস। এই হামলাকে তারা ‘বীরোচিত জবাব’ হিসেবে অভিহিত করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীদের একজন ঘটনাস্থলে এক বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হয়েছেন। আর অন্যজন ঘটনাস্থল থেকে পালানোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।

ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর দিন এই হামলার ঘটনা ঘটল। গত সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ। আহত ব্যক্তিদের মধ্যে সাত ইসরায়েলি সেনা রয়েছে।

গতকালের হামলায় আহত ২৮ বছর বয়সী মোরেল নিকার হাসপাতালে ভর্তি আছেন। এলি এলাকার নিরাপত্তা বাহিনীর এই সদস্য বলেন, ‘গ্যাস স্টেশনে পৌঁছানো মাত্রই আমি ওই হামলাকারীকে দেখতে পেলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ইয়াবাসহ গ্রামবাসীর হাতে আটক মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম

ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নিহত

Update Time : ০৮:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩