ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভার থেকে বিদ্যুতের তারে বাস পড়ে নিহত ২১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 133

ছবি-বিবিসি

ফ্লাইওভার থেকে বিদ্যুতের তারে বাস পড়ে ২১জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস নিচে পড়েয়। এাতে ঘটনাস্থলে ২ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে ভেনিসের সঙ্গে যুক্ত হওয়া সেতুর কাছে বাসটি ফ্লাইওভারের রেলিঙ ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর পরই বাসটিতে আগুন ধরে যায়। মেস্ত্রে জেলার রেলপথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ এখনই জানা যায়নি।

নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

এদিকে, ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, ভেনিসে একটি বড় দুঃখজনক ঘটনা ঘটেছে।
এটি খুবই মার্মান্তিক। কোনোভাবেই তা ভাষায় বর্ণনা করা যাবে না।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, বিষয়টিতে তিনি নজর রাখছেন। এই ঘটনায় তিনি শোকও প্রকাশ করেছেন।

সূত্র-বিবিসি

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফ্লাইওভার থেকে বিদ্যুতের তারে বাস পড়ে নিহত ২১

আপডেট : ১১:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩