ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিআরব যাচ্ছেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • 150

অনলাইন নিউজ ডেস্ক :

সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরব ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় নারী সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ৬ থেকে ৮ নভেম্বর জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন আগামী রোববার তিনি সৌদি যাচ্ছেন। একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরবে যাবেন তিনি। এ সময়ে তিনি ওমরাহ করবেন। মন্ত্রী আরও জানান, ৭ নভেম্বর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন।

নারীর ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ওআইসির মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে।

গাজার চলমান বিষয়ও আলোচনায় আসতে পারে জানিয়ে আব্দুল মোমেন বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। মানুষ ও মানবিকতা যেভাবে দলিত হচ্ছে, সেটির বিরুদ্ধে আমরা সোচ্চার। যত ধরনের আন্তর্জাতিক নিয়ম-কানুন আছে, তার সব গাজায় লঙ্ঘিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে জঘন্যতম গণহত্যা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদিআরব যাচ্ছেন

আপডেট : ০৫:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩