ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধের প্রতিবাদে হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের শান্তি মিছিল ও সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 129

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শান্তি মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ স্থলে এসে শেষ হয়।

বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে জেলা পরিষদ মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, প্রধান অতিথি কেন্দ্রীয় মুক্তিযুদ্ধো সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ মজুমদার, বিশেষ অতিথি হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে মো. আবু তাহের, আব্দুর রব খোকন, খোরশেদ আলম, আনোয়ার হোসেন বতু প্রমুখ।

বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বুলবুলের উপস্থাপনায় শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশে বীরমুক্তিযোদ্ধা আবু নছর মিন্টু, নুরুল ইসলাম প্রধানীয়া, কামাল হোসেন মজুমদার, আবুল কালাম, সুলতান আহমেদ ও বশির মজুমদারসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

অবরোধের প্রতিবাদে হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের শান্তি মিছিল ও সমাবেশ

আপডেট : ০৬:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩