ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • 132

ছবি-ত্রিনদী

চাঁদপুর-৩ নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে দিন ব্যাপি কবর জিয়ারত, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

শুক্রবার ২২ ডিসেম্বর চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের আয়োজনে শেখের হাটের উঠান বৈঠকে নৌকা প্রতিকের প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আমি গত তিনবার সাংসদ হয়ে এলাকার ব্যাপক উন্নয়নে কাজ করেছি। যার কিছু অংশ আপনারা কোনো না কোনোভাবে ভোগ করতে পেরেছেন। নদী ভাঙ্গন প্রতিরোধে কাজ করেছি, রেল স্টেশন, আপনাদের জীবন মান উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, সুপেয় পানি, শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, বিনামূল্যে বই বিতরণ ও বিনা বেতনে পড়ার ব্যবস্থা, অসহায় দুস্থদের মাঝে বিভিন্ন ভাতার কার্ডসহ অসংখ্য উন্নয়ন করেছি। এতে আমার বিরুদ্ধে কোন দূর্নাম আপনারা পাননি। আমার জন্য কোথায় আপনাদের মানহানি ঘটেনি। এখন আমি এলাকায় উন্নয়ন করার সুবাধে আপনাদের কাছে ভোট দাবী করতে পারি। কারন দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের আগে বিএনপি সরকারের আমলে উল্লেখ যোগ্য তেমন উন্নয়ন পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে প্রাপ্ত উন্নয়নের জন্য, আমি আপনাদের মেয়ে হিসেবে আবারো আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন। এতে কোনো না কোনোভাবে সরকারের দেওয়া সকল উন্নয়ন সুবিধা আপনারা ভোগ করতে পারবেন।

এসময় জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ১৩ নং নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেম গাজীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

আপডেট : ০৯:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩