ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে আধুনিক চক্ষু হাসপাতাল সীলগালা, দুই ডায়াগনষ্টিকের জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • 120

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানকে সীলগালা, ৫ হাজার টাকা জরিমানা এবং মেডিএইড ও মডেল ডায়াগনষ্টি সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজ দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকার ‘চাঁদপুর আধুনিক চক্ষু হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন না থাকায় সীলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রী শহীদ মিনারের বিপরীতে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে মডেল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, প্রাইভেট ডায়াগনষ্টিক সেন্টার ও হাসপাতাল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শহরের ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

চাঁদপুরে আধুনিক চক্ষু হাসপাতাল সীলগালা, দুই ডায়াগনষ্টিকের জরিমানা

আপডেট : ১০:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪