ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পরিষদ নির্বাচন-মতলব দক্ষিণে স্বামী ও স্ত্রী ভাইস চেয়ারম্যান প্রার্থী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • 145

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের আগামী ৮ মের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলম খান। এ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী ফাতেমা আক্তার।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে তারা পৃথক সময়ে নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান। তার স্ত্রী ফাতেমা আক্তার ওই ইউনিয়নের আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

শাহ আলম খান বলেন, ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ী হবেন।

ফাতেমা আক্তার বলেন, ‘আমার স্বামীর নির্বাচন স্বামী করবেন। আর আমার নির্বাচন আমি করব। বিষয়টি যার যার। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপজেলা পরিষদ নির্বাচন-মতলব দক্ষিণে স্বামী ও স্ত্রী ভাইস চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ০৮:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪