ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • 160

ছবি-ত্রিনদী

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা রয়েছে। গত বছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করছিলেন। তারা উভয়ে এর আগে পুরানবাজারের একটি হত্যা মামলার আসামি ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বিমানবন্দর থানা থেকে দুইজন গ্রেপ্তারের বিষয়ে আমাদের জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদের আনা হলে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

বিমানবন্দরে চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

আপডেট : ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫