ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বার্তা বাহক “সম্বোধন” করায় মসজিদের ইমামকে কুপিয়ে হ’ত্যার চেষ্টা

ছবি-ত্রিনদী

চাঁদপুরে ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বার্তা বাহক’ এমন বক্তব্য সঠিক নয় দাবী করে ধারালো চাপাতি দিয়ে মসজিদের খতিব নূরুর রহমান মাদানীকে (৬০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন (৫০) নামের এক মুসল্লী। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমআ শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত খতিব মাওলানা আনম. নূরুর রহমান মাদানী শহরের গুনরাজদী এলাকার বাসিন্দা। তিনি উল্লেখিত মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন।

অভিযুক্ত মুসল্লী বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগে এক জুমআর খুতবায় তিনি (খতিব) নবী করিম (সা:) ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এই বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন বিল্লাল হোসেন এবং আজ জুমার পর পরিকল্পিতভাবে হামলা চালান। তার চাপাতিতে লেখা ছিল ‘আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।’

মসজিদের মুসল্লীরা জানান, অনেকেই মসজিদ থেকে নামাজ শেষে বের হয়ে যান। খতিব নুরুর রহমান তখনো মসজিদে নামাজ পড়ছিলেন। ওই সময় হঠাৎ করেই বিল্লাল হোসেন উগ্র হয়ে উঠেন এবং তার কাছে মোড়ানো চাপাতি নিয়ে খতিবকে কোপাতে থাকেন। তার চাপাতির আঘাতে মসজিদের খতিব মাওলানা নুর রহমানের কানের গোড়ালি মারাত্মক যখম করা হয়। পরে মুসল্লীরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইসলামের বার্তা বাহক “সম্বোধন” করায় মসজিদের ইমামকে কুপিয়ে হ’ত্যার চেষ্টা

আপডেট : ০৯:৫০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫