ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের মেয়ে ফারজানা ইসলাম বরিশালের পুলিশ সুপার

প্রথমবারের মতো বরিশালে নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন ফারজানা ইসলাম। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতবছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন ফারজানা ইসলাম। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

ফারজানা ইসলাম ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাজীগঞ্জের মেয়ে ফারজানা ইসলাম বরিশালের পুলিশ সুপার

আপডেট : ০৮:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫