ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান-এড. শাহজান মিয়া

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 205

ছবি-ত্রিনদী

চাঁদপুর-৩ (চাঁদপুর–হাইমচর) আসনের চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট শাহজান মিয়া।

রোববার হাইমচর উপজেলার চরাঞ্চল নীলকমল ও কৃষানবালা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় অবহেলিত। নির্বাচিত হলে এসব অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় টার্মিনাল স্থাপন করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা পালন এবং জেলেদের মাছ আহরণে সহায়তাসহ তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি তাদের দুঃখ-দুর্দশা বুঝবেন, বিপদে-আপদে পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তারা একজন সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হোসাইন, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইন, ছাত্রশিবির হাইমচর দক্ষিণ শাখার সভাপতি আজমির হাসান তারেকসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয়

ক্ষুদে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়ে উজ্জীবিত করলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান-এড. শাহজান মিয়া

আপডেট : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬