ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে হযরত শাহ্সূফী শাহেন শাহ্ (রহ.)-এর ১০৩তম ওরস শরীফ শুক্রবার

চাঁদপুরের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহ্সূফী শাহেন শাহ্ (রহ.)-এর ১০৩তম বাৎসরিক ওরস শরীফ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি (২৩ মাঘ) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের শহিদ জাবেদ সড়কস্থ মাজার শরীফ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

ওরস মাহফিলে সভাপতিত্ব করবেন শরীয়তপুর সখিপুর উত্তর তারাবুনিয়া দরবার শরীফের পীর সাহেব, পীরে কামেল শাহসূফী হযরত মাওলানা আবু সালেহ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিজানুস সালাম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ড. আল্লামা মুফতি সাইফুল ইসলাম আজহারী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইদ্রিস হোসাইন আল কাদেরী।

এছাড়াও ওয়ায়েজীনে কেরাম হিসেবে বয়ান রাখবেন— গাছতলা দরবার শরীফের সাহেবজাদা হযরত মাওলানা পীরজাদা খাজা জোবায়ের সাহেব, চাঁদপুর বাগদী দরবার শরীফের সাজ্জাদনেশীন হযরত মাওলানা মোঃ মাহফুজ উল্যাহ খান ইউসুফী, রাজরাজেশ্বর মুজাফফরিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা নোমান আহমাদ, চাঁদপুর উম্মাহাতুল মো’মিনীন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ তৈয়্যবী এবং দারুসুন্নাত হোসাইনিয়ার পরিচালক হযরত মাওলানা মুফতি মোঃ মারুফ বিল্লাহ হুসাইনী।

ওরস শরীফের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হযরত শাহ্সূফী শাহেন শাহ্ (রহ.)-এর খাদেম মোঃ নবাব খান। মাহফিল পরিচালনা করবেন শাহ্সূফী শাহেন শাহ্ (রহ.) শাহী মসজিদের ইমাম হযরত মাওলানা গাজী আতিকুর রহমান।

আখেরী মুনাজাতের পর উপস্থিত সকল মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হবে। আয়োজকরা ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে ১০ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

চাঁদপুরে হযরত শাহ্সূফী শাহেন শাহ্ (রহ.)-এর ১০৩তম ওরস শরীফ শুক্রবার

Update Time : ১০:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬