ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সংবাদ সম্মেলন

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নান বলেন, আমি পূর্বের ঘোষণা অনুযায়ী ৬নং গুপ্টি ইউনিয়নের হুগলি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাই। সেখানে ধানের শীষ প্রার্থীর কর্মীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা আমাদের ওপর তেড়ে আসে। সে স্থান থেকে আমরা চলে আসি। এরপর আমরা ষোলোদানা এলাকায় প্রচারণায় যাই। সেখানেও তারা আমাদের ওপর আক্রমণ করে। তদ্রুপ সে স্থান ত্যাগ করে আমরা খাজুরিয়া বাজারে আসার পর তারা সেখানেও আমাদের ওপর আক্রমণ করে এবং আমাদের গাড়ি ভাংচুর করে। আমাদের নেতা কর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে তারা। এসব কিছু সাংবাদিকরা দেখেছে, প্রশাসনও দেখেছে, সবাই দেখেছে। প্রশাসনের সামনেই ঘটেছে এই হামলার ঘটনা।

তিনি আরও বলেন, এতেও তারা থামেনি। রূপসা বাজারে উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারির ওপর আক্রমণ করে, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার বাড়িতে হামলা করে এবং নির্বাচনী অফিস ভাংচুর করে। আমাদের নেতাকর্মীরা হাসপাতালে আছে। খোঁজ নিয়ে আপনারা দেখতে পারেন।

আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার বিচার করেন। এতে যদি আমি অপরাধী হই, তাহলে আমাকে আইনের আওতায় আনেন। আমি দরকার হলে কারাগারে যেতেও প্রস্তুত, শুধু সঠিক তদন্ত করে দেখেন প্রকৃত অপরাধী কারা।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিংড়ি প্রতীকের নির্বাচন কমিটির সমন্বয়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন, বিএনপি নেতা শফিউল বাশার মুকুল পাটওয়ারী, প্রার্থীর ছেলে আব্দুল্লাহ হান্নান, আমানত গাজী প্রমুখ নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‘নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে’-ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদ

ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সংবাদ সম্মেলন

Update Time : ১০:৫৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬