চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) হাজীগঞ্জে আয়োজিত সভায় চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আরবি আহমেদ শাওনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন।
মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসেন, হাজীগঞ্জ পৌর বিএনপির সদস্য সাইফুল হাসান, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, অর্থ সম্পাদক শাহ-পরানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
Reporter Name 

















