ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ৫টি আসনের ৩টিতে এগিয়ে বিএনপি, ২টিতে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৬৬ Time View

ছবি-ত্রিনদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৩টি এগিয়ে রয়েছে বিএনপি। এ ছাড়া ২টি আসতে তীব্র প্রতিদ্বিন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটারদের সাথে কথা বলে এমন কথা জানা যায়।

চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনের ৭০৬টি ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে ১২ হাজার ৫২৪জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের তথ্যানুযায়ি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৪২২টি। ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ১৯০জন।

পাঁচটি আসনের মধ্যে চাঁদপুর-১ ও ৪ আসনে বিএনপি-জামায়াত ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর-২ ও চাঁদপুর-৫ আসনে ১১ দলীয় জোটের এলডিপির প্রার্থী অপরিচিত মুখ হওয়ার কারণে খুব সহজে বিজয় পাবে বিএনপির প্রার্থীরা। এই দুই আসনে অন্যান্য দলের প্রার্থীরাও কোন অবস্থান তৈরী করতে পারেনি।

অপর দিকে চাঁদপুর-৩ আসনেও বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের শক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তিনি সহজেই বিজয়ী হবেন বলে জানান স্থানীয় ভোটাররা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে উদীচীর বর্ষবরণ উৎসব, গুণীজন সংবর্ধনা প্রদান

চাঁদপুরের ৫টি আসনের ৩টিতে এগিয়ে বিএনপি, ২টিতে হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

Update Time : ১১:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬