
চাঁদপুরের হাজীগঞ্জে জাল ভোট দিতে এসে জেলহাজতে গেলেন, মো. হারেছ বেপারী ও মো. নাহিদ নামের ২ যবুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং মিজ হিমাদ্রী খীসা পৃথকভাবে এ দু’যুবককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ১৯নং কেন্দ্র রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও এ ঘটনা ঘটে। কারাদণ্ডাদেশ প্রাপ্ত যুবক ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে।
অপর দিকে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে মোহাম্মদপুর সর্দার বাড়ীর কামাল হোসেনের ছেলে নাহিদকে আটক করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ হিমাদ্রী খীসা ওই যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্য ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) আসনের ১৫৬টি কেন্দ্রে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে হাজীগঞ্জের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই উপজেলায় ৫ লাখ ১৪ হাজার ৫৮৮ জন ভোটার রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিনিধি ॥ 















