ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি।

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে বেলচোঁ উত্তর বাজারস্থ মাঠে ফাইনাল খেলা শেষে আলোচনা সভা, বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন ইমাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন রাজু।

সংগঠনের সিনিয়র সদস্য আব্দুল মমিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাকসুদ হোসেন মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে বিজয়ী দল ওয়ারিয়স ও রানারআপ দল কোপা সামছু’সহ ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ’সহ অন্যান্যদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় মুকবুল মাস্টার, নজির মজুমদার, হাবিবুর রহমান, সফিকুর রহমানসহ অন্যান্য অতিথি, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম পাটওয়ারী, কোষাধ্যক্ষ সুমন গাজী’সহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আরমান, আরিফ, মানিক ও পলাশ প্রমুখ।

উল্লেখ্য, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর মধ্যে বর্ন্যাত্বদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, রমজান মাসে অর্ধেক মূল্যে ইফতার সামগ্রী বিক্রয়, বর্ষাকালে চারাগাছ বিতরণ, শীতকালে শীতবস্ত্র বিতরণ, মসজিদে টুপি ও ডিজিটাল ঘড়ি, ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি-পায়জামা, শিক্ষা প্রতিষ্ঠানে খাতা-কলম বিনামূলে প্রদান করে থাকে।

এছাড়াও প্রতি বছর ২টি করে ছাগল, ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণসহ এবং সংগঠনের আয়োজনে জাতীয় দিবস সমূহে ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান পরিচালনা হয়ে থাকে। আগামি দিনেও সংগঠনটি যেন নিয়মিত ও ধারাবাহিকভাবে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখতে পারে, সেজন্য সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

স্কাউটের ইয়ুথ ফোরামে উপস্থাপনায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হাজীগঞ্জ সরকারি পাইলটের শিক্ষার্থী

হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬