পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ইতালি বারির শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিএনপি ইতালির বারির শাখার বিএনপি নেতা এমরান খানের সভাপতিত্বে ও সাইদুল হক ফোরকানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইতালি বারির শাখা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম চৌধুরী , সাংগঠনিক সম্পাদক আমিনুল হক আমিন, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ফারুক, সদস্য খলিল মুন্সী, মুসা মিয়া ও বেলাল হোসেন প্রমুখ। এসময় ইতালি বারির শাখার বিএনপি দলীয় সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল উম্মার সম্মানিত খতিব জয়নাল আবেদীন।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি এমরান খান বলেন, নবনির্বাচিত বাংলাদেশ সরকার বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধারাবাহিকতায় কাজ চালিয়ে গেলে তারেক রহমান অন্য যেকোনো প্রধানমন্ত্রীর তুলনায় সফল হবেন। অন্যদিকে অনুষ্ঠানে সভাপতি এমরান খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলে দোয়া ও সমর্থন কামনা করেন।
Reporter Name 
























