ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে বাসন্তী পূজা ও গঙ্গা স্নান অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৩৪ Time View
সুজন দাস:
হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা ও গঙ্গা স্নান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
উৎসব উপলক্ষে সকাল থেকেই পূজামণ্ডপে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি প্রদান, আরতি এবং গঙ্গাস্থানে পুণ্যস্নানের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী-পুরুষ ভক্তরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি অপন সাহা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা। তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে বাসন্তী পূজা ও গঙ্গাস্থান সম্পন্ন হয়েছে এবং সকলের সহযোগিতায় অনুষ্ঠান সফল হয়েছে।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা। তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, ধর্মীয় উৎসবগুলো শুধু আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনকে আরও সুদৃঢ় করে।
উৎসবকে কেন্দ্র করে মহাশ্মশান প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, বাসন্তী পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব, যা চৈত্র মাসে উদযাপিত হয়ে থাকে এবং দেবী দুর্গার আরাধনার মাধ্যমে বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে ইয়াবাসহ ১৩ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি আটক

হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে বাসন্তী পূজা ও গঙ্গা স্নান অনুষ্ঠিত

Update Time : ০৪:৫৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬