ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান তানভীর

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ২৮ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান তানভীর ইতোমধ্যেই জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার সহযোগিতা এবং তার এই কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তিনি নিজ তত্ত্বাবধানে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন। তার নেতৃত্বে পৌরসভার কর্মীদের কাজে লাগিয়ে ড্রেন, পরিত্যক্ত জায়গা, জলাবদ্ধ এলাকা ও ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং কীটনাশক ছিটায়। এতে করে এলাকাবাসীর মধ্যে সচেতনতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ কার্যক্রমে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি জানান, “তানভীর ভাই শুধু নির্বাচনকে সামনে রেখে নয়, বরং মানুষের কল্যাণে কাজ করছেন। তার এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “বর্তমান সময়ে এমন উদ্যোগ খুবই প্রয়োজন ছিল। তিনি নিজে মাঠে থেকে কাজ করেছেন, যা অন্যদের তুলনায় আলাদা। আমরা চাই, এমন দায়িত্বশীল মানুষ আমাদের প্রতিনিধি হোক।”

আরেকজন বাসিন্দা বলেন, “ডেঙ্গুর ভয়াবহতা আমরা আগেও দেখেছি। কিন্তু এবার আগে থেকেই ব্যবস্থা নেওয়ায় আমরা অনেকটা স্বস্তিতে আছি। তানভীরের মতো তরুণ নেতৃত্ব থাকলে ওয়ার্ডের উন্নয়ন সম্ভব।”

মাহমুদ হাসান তানভীর বলেন, “আমি বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি ওয়ার্ডের অন্যান্য সমস্যা সমাধানেও আমি কাজ করে যাচ্ছি।”

তিনি আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।

এলাকাবাসীর মতে, তরুণ ও উদ্যমী এই প্রার্থী ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে আস্থা অর্জন করেছেন। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে জনগণ তার প্রতি কতটা সমর্থন প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তেল মজুদ রোধে শাহরাস্তিতে বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান তানভীর

Update Time : ০৮:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬