ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে থানায় জিডি 

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৫৮ Time View
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হুমকির শিকার হয়ে নিরাপত্তা চেয়ে চাঁদপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাওন চন্দ্র সরকার (২১)। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার রোধে দ্রুত আইনগত ব্যবস্থা বাস্তবায়ন করা জরুরি।
সম্প্রতি গত শুক্রবার (২৭ মার্চ) চাঁদপুর শহরে চাঞ্চল্যের সৃষ্টি করা এ ঘটনায় শাওন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বর্তমানে হাজী মহসিন রোড এলাকায় বসবাস করছেন।
শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমকে শাওন এ বিষয়ে নিশ্চিত করেন।
জিডিতে উল্লেখ করা হয়, চলতি বছরের গত ২৬ মার্চ তারিখ আনুমানিক রাত ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে তিনি দেখতে পান, BD Chandpur News 24. Com নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক পেজ) থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে সমকামিতা সংক্রান্ত মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
ভুক্তভোগী শাওন চন্দ্র সরকার অভিযোগ করেন, তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও ওই অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। এতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এছাড়া জিডিতে আরও উল্লেখ করা হয়, একই বছরের গত ১১ ফেব্রুয়ারি তারিখে চাঁদপুর সরকারি কলেজের গেটে দায়িত্ব পালনকালে দুই অজ্ঞাত ব্যক্তিকে কলেজে প্রবেশে বাধা দিলে তারা তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে চাকরি ও জীবনে ক্ষতি করার হুমকি দেয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার সঙ্গে সাম্প্রতিক অপপ্রচারের যোগসূত্র থাকতে পারে।
এ বিষয়ে শাওন বলেন, আমি একজন সাধারণ কর্মজীবী মানুষ। হঠাৎ করে এমন মিথ্যা অপবাদ ও অপপ্রচার আমার জন্য খুবই কষ্টদায়ক। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভবিষ্যতে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে তিনি বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন বলে জানান।
চাঁদপুর সদর থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আপনাদের সহযোগিতায় বাঁচবে শিশু মাহা আক্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে থানায় জিডি 

Update Time : ১০:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬