ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা বারেক ভূঁইয়ার উদ্যোগে আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্য ইচলী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বারেক ভূঁইয়া। তার সরাসরি তদারকিতে আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কারের কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (১২ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক ভাইয়া সড়কে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা, ফলে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে।

অভিযোগ পাওয়ার পরপরই বারেক ভূঁইয়া তাৎক্ষণিকভাবে পৌরসভা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পরিষ্কার কার্যক্রমের ব্যবস্থা করেন। পরে তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো কাজের তদারকি করেন, যাতে দ্রুত ও সঠিকভাবে ড্রেন পরিষ্কার সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান,অনেকদিন ধরেই আমরা জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলাম। বারেক ভূঁইয়ার কাছে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। তার এমন আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।

মিজান খান বাসিন্দা বলেন,এভাবে যদি জনপ্রতিনিধি ও তরুণ নেতারা এগিয়ে আসেন, তাহলে এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে বারেক ভূঁইয়া বলেন,জনগণের ভোগান্তি কমানোই আমাদের দায়িত্ব। এলাকাবাসীর সমস্যার কথা শুনেই দ্রুত ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

এ উদ্যোগের ফলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে এবং স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী আশা করছেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে পহেলা বৈশাখে পান্তা ইলিশ নয়, চলে ভিন্ন আয়োজন

ছাত্রদল নেতা বারেক ভূঁইয়ার উদ্যোগে আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনে স্বস্তি এলাকাবাসীর

Update Time : ০২:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬