ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম করে বিয়ে, শাশুড়ীর প্রতারণায় স্ত্রীকে হারানোর ভয়ে সৌদিআরবে হাজীগঞ্জের যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৪০৫ Time View

ইমান হোসেন

স্ত্রীকে হারানোর ভয়ে চাঁদপুরের হাজীগঞ্জের এক যুবক সৌদিআরবের দাম্মামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মো. ইমান হোসেন নামের (২২) বছর বয়সি ওই যুবক উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের কাসেম আলী সর্দার বাড়ির মিজানুর রহমানের একমাত্র ছেলে।

বুধবার (১৫ এপ্রিল) স্থানীয়ভাবে বিষয়টি জানার পর সংবাদকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন।

জানাগেছে, মুঠোফোনে প্রেমের সম্পর্কে জড়িয়ে নোয়াখালী জেলার এক তরুণীকে দুই বছর পূর্বে বিয়ে করেন ইমান হোসেন। বিয়ের পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। এর মধ্যে তিনি গত ফেব্রুয়ারী মাসে জীবিকার তাগিতে সৌদিআরবে যাওয়ার পর অসুস্থতার কথা বলে শাশুড়ি তার স্ত্রীকে নিয়ে যান। এরপর তার স্ত্রীকে শশুর বাড়ির লোকজন ফিরতে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেন ইমান হোসেন।

স্থানীয় মোতালেব ফরাজি বলেন, শুনেছি শাশুড়ির অসুস্থতার মিথ্যা কথা বলে ইমান হোসেনের স্ত্রীকে নিয়ে যাওয়া হয়। পরে মেয়েটি তার স্বামীর বাড়িতে ফিরতে চাইলেও তাকে ফিরতে দেয়নি শশুর বাড়ির লোকজন। ওই মেয়ে বিষয়টি তার স্বামী ইমান হোসেনকে জানালে সে মেনে নিতে পারেনি। যার ফলে সোমবার বিকালে সৌদিআরবের দাম্মামে নিজ বাসায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এদিকে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিহতের বাড়ির চাচা মাদরাসা শিক্ষক মাও. মো. বিল্লাল হোসেন। তিনিও ইমান হোসেনের মৃত্যুর কারণ হিসেবে এমন খবর শুনেছেন (স্ত্রীকে ফিরতে না দেওয়া)।

তিনি জানান, দাম্মামের একটি হাসপাতাল মর্গে ইমান হোসেনের মরদেহ রয়েছে। তার মরদেহ দেশের আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। এেিদক একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মা এখন পাগলপ্রায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন জানান, ইমান হোসেনের মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। লাশ দেশে আনার জন্য আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলাধুলা শুধু আনন্দের উৎস নয়, এটি সুস্থ ও সুন্দর জীবনের জন্য অপরিহার্য-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

প্রেম করে বিয়ে, শাশুড়ীর প্রতারণায় স্ত্রীকে হারানোর ভয়ে সৌদিআরবে হাজীগঞ্জের যুবকের আত্মহত্যা

Update Time : ০৮:১৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬