ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড হাসপাতালের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ২৩ Time View

কচুয়ায় ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন,প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, কচুয়া উপজেলা বিএনপির উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী।

কচুয়া উপজেলা-তে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে “ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড” হাসপাতাল। এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওমর ফারুক শাহিন-এর সভাপতিত্বে এবং ম্যাক্সওয়ান হাসপাতাল ফাউন্ডার ম্যানেজার মাস্টার সোলাইমান গাজী-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ আরিফ বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র এরিয়া ম্যানেজার কামাল হোসেন মৃধা, এম পিও লিডার প্রফেসর শাখাওয়াত হোসেন, লিডার শাহাদাত এবং কচুয়া শাখার চেয়ারম্যান মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে পলাশপুর জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বক্তারা বলেন, কচুয়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে হাসপাতালের পক্ষ থেকে ‘হেলথ কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়। এ কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাবেন।
হেলথ কার্ডধারীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা, অর্থ সাশ্রয়, দালালমুক্ত স্বাস্থ্যসেবা, বিভিন্ন বিশেষ প্যাকেজ এবং ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কর্তৃপক্ষ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আপনাদের সহযোগিতায় বাঁচবে শিশু মাহা আক্তার

কচুয়ায় ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড হাসপাতালের উদ্বোধন

Update Time : ১১:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬