ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর জেলায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৪৭৯ পরীক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০২ Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিজ জেলা চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৭৯ জন পরীক্ষার্থী। জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৭৫৬জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার মো. রহমত উল্লাহ।

তিনি বলেন,মঙ্গলবার এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। জেলার ৪৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২০৭ জন পরীক্ষার্থী। দাখিলে ছিল কোরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষা। এতে ১৯টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২১৮ পরীক্ষার্থী। মো. রহমত উল্লাহ বলেন, ভোকেশনালের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এতে ১০টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৫৪ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত,চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলাধুলা শুধু আনন্দের উৎস নয়, এটি সুস্থ ও সুন্দর জীবনের জন্য অপরিহার্য-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

শিক্ষামন্ত্রীর জেলায় এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৪৭৯ পরীক্ষার্থী

Update Time : ০৮:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬