ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে দিন দুপুরে ৫ বাসায় চুরি, আতঙ্কে শহরবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • 232

Oplus_131072

মতলব পৌর শহরে বিভিন্ন বাসায় দিনে দুপুরে পাঁচ বাসায় চুরি সংঘঠিত হয়েছে| পৌর এলাকার টিএন্ডটি, পশু হাসপাতাল মোড়, মুসলিম পাড়া, কলেজ রোডে অহিদের বাসা ও ঢাকিরগাঁয় খান বাড়ীতে চুরি হয়েছে|

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে ১টার মধ্যে তিন ঘন্টার ব্যবধানে এ চুরিগুলো হয়েছে|

জানা যায়, মতলব পৌর শহরের ৩নং ওয়ার্ডের টিএন্ডটি এলাকায় জনৈক সুমন, ফারুকের বিল্ডিয়ের তিন তলায় মুন্সীরহাট কলেজের প্রভাষক ফেরদৌস আহম্মেদ, ওয়ালট প্লাজার পিছনে মুসলিম পাড়ায় জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ৬ তলা ভবনের তিন তলায় মতলব বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলাম, কলেজ রোডের অহিদের ভাড়াটিয়া দীপুর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়| এছাড়াও ৬নং ওয়ার্ডের খান বাড়ীতে মোর্শেদের ঘরে ইলেক্ট্রনিক্স সরঞ্জামাদি চুরি হয়েছে|

পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী আরিফ জানান, আমার স্ত্রী প্রাইমারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি মিতুল সকালে বিদ্যালয়ে চলে যায়| আমি সকাল সাড়ে ১০টায় বাসায় তালা দিয়ে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই| পুনারায় দুপুরে মেয়েকে নিয়ে বাসায় ফিরে দেখি আমার দরজা খোলা| ঘরের স্ট্রীলের আলমারী, ওয়ার্ডড্রপ, শোকেজ ভেঙ্গে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ২লক্ষ টাকা নিয়ে যায়| ঘরের আসবাবপত্র ও কাপড় চোপর করে ওলটপালট করে নস্ট করে দিয়ে যায় চোরেরা| এ বাড়ীতে কোন সিসি ক্যামেরা নেই|

প্রবাসী দীপুর স্ত্রী তাসপিয়া বেগম বিথী জানান, সকালে বাসায় তালা দিয়ে জরুরী কাজে বাড়ীর বাহিরে গেলে ফিরে এসে দেখি আমার তালা ভেঙ্গে ঘরে থাকা প্রায় ৯০হাজার টাকা নিয়ে যায় চোরের দল| আমার ঘরের আসবাবপত্র ভেঙ্গে ও কাপড় চোপর এলোমেলো করে রাখে| এ বাড়ীতেও কোন সিসি ক্যামেরা নেই|

মতলব দক্ষিণ থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন| চোরচক্রকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক জানান, আজ চুরির বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেনি। সংঘবদ্ধ চোর চক্রকে ধরতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

মতলবে দিন দুপুরে ৫ বাসায় চুরি, আতঙ্কে শহরবাসী

আপডেট : ১০:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬