অদ্য ২৫/০৪/২০২৬খ্রিঃ তারিখ রবিউল হোসেন, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর এবং মোহাম্মদ কামরুল হাসান, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিঃ) মিজানুর রহমান-২, এসআই/ সাদেকুর রহমান, এএসআই/ রবিউল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন ছেংগারচর পৌরসভাস্থ বাজার বালুরচর সাকিনে মোঃ রোকন মোল্লার বসতঘর হইতে ধৃত আসামী মোসাঃ মানসুরা বেগম (৩২), স্বামী-রোকন মোল্লা, পিতা-মৃত সেকান্দর মিয়া, মাতা-মাহমুদা বেগম, সাং- বাজার বালুচর মোল্লা বাড়ী, ছেংগারচর পৌরসভা, ০১নং ওয়ার্ড, উভয় থানা-মতলব উত্তর,
জেলা-চাঁদপুর এর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে তাহার বসতঘরের খাটের নিচ হইতে
(ক) ০১টি সাদা পলিথিন ব্যাগে রক্ষিত ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং পলাতক আসামী ২। রোকন মোল্লা (৬০) পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একই ঘরের দরজার সামনে ফেলে যাওয়া মতে (খ) ০১টি সাদা পলিথিন ব্যাগে রক্ষিত ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১১,০০০/- টাকাসহ মোট (৫০০+৫৫০)= ১,০৫০ গ্রাম/ ০১ কেজি ৫০ গ্রাম গাঁজা, যাহার সর্বমোট মূল্য দ (১০০০০+ ১১০০০)= ২১,০০০/- (একুশ হাজার) টাকা উদ্ধার পূর্বক পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ২৪/০৪/২০২৬ইং তারিখ ২২.৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক গ্রেফতার করেন।
ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মতলব উত্তর থানার এফআইআর নং-৬৬, তারিখ- ২৫ এপ্রিল, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ১৮; রুজু হয়।
প্রেস বিজ্ঞপ্তি: 


























