ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাতিকে পিটিয়ে মেরে ফেলার খবর শুনে প্রাণ গেলো নানীর

ফরিদগঞ্জ থানা-ফাইল ছবি।

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। তাঁর নাতি একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম নবী খোকন জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে নির্জন স্থানে ধূমপান করছিলেন রিফাত। এ সময় তারই সমবয়সী কিশোর স্থানীয় মোহাম্মদ নাসির হোসেনের ছেলে মোহাম্মদ নাঈম (১৭) ধূমপানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেবেন এবং তাঁর স্বজনদের দেখাবেন বলে হুমকি দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতেই নাঈমের পক্ষ হয়ে একদল কিশোর রিফাতকে বেধড়ক মারধর করে। এ সময় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে রিফাতের মৃত্যুর খবর। নাতির মৃত্যুর খবর শুনে আতঙ্কগ্রস্ত হয়ে নানি আফিয়া বেগম ঘটনাস্থলে ছুটে এসে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা নানি ও নাতি উভয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রিফাত হোসেন সিয়ামকে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ নাঈম হোসেনের মোবাইল ফোনে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আফিয়া বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তিনি নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন। যদিও নাতি রিফাত হোসেন সিয়াম মারা যাননি, তিনি চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

“শিক্ষার্থীদের নৈতিকতা, সংস্কৃতি ও খেলাধুলায় এগিয়ে আনতে হবে”—আলহাজ্ব মোশাররফ হোসাইন

নাতিকে পিটিয়ে মেরে ফেলার খবর শুনে প্রাণ গেলো নানীর

Update Time : ০৮:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬