ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার:

প্রতিহিংসার শিকার সদ্য পদোন্নতি পাওয়া সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথ

মালবিকা দেবনাথ। ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সদ্য পদোন্নতি পাওয়া সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মালবিকা দেবনাথ আগে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক বছর দায়িত্ব পালনকালে তিনি সততা ও দক্ষতার পরিচয় দেন। পরে সরকার তাঁকে পদোন্নতি দিয়ে পুনরায় হাজীগঞ্জ উপজেলা এলজিইডি কার্যালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে পদায়ন করে।

তবে তাঁর এই পদোন্নতির পর থেকেই একটি মহল সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনের সময় তিনি অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় কিছু অসাধু ব্যক্তি ক্ষুব্ধ হন। সেই ব্যক্তিরাই এখন তাঁর বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন।

উপজেলার একাধিক ঠিকাদার বলেন, “সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে মালবিকা দেবনাথের বিরুদ্ধে কখনো অনিয়মের অভিযোগ শোনা যায়নি। তিনি সব সময় নিয়ম মেনে কাজ করতেন।”

আরেকজন ঠিকাদার বলেন, “তিনি দায়িত্বে থাকলে অনিয়ম করার সুযোগ ছিল না। এখন সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেওয়ার পর কিছু লোক নিজেদের স্বার্থে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “মালবিকা দেবনাথ সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। যাঁরা আগে সুবিধা নিতে পারেননি, তাঁরাই এখন তাঁকে নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন।”

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে এলাকাবাসীর দাবি, একজন সৎ কর্মকর্তাকে হেয় করার চেষ্টা বন্ধ করে তাঁকে স্বাভাবিকভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

স্টাফ রিপোর্টার:

প্রতিহিংসার শিকার সদ্য পদোন্নতি পাওয়া সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথ

আপডেট : ০১:৩৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬