ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শাহরাস্তিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ধ্যার পর কোন শিক্ষার্থী ঘরের বাইরে থাকলেই ব্যবস্থা নেয়া হবে-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

ছবি-ত্রিনদী

চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে শাহরাস্তি উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে।

তিনি আরো বলেন, জেলার সার্বিক উন্নয়ন,সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও কিশোর গ্যাং, সন্ধ্যার পর স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বাসার বাইরে না থাকা, খাল খনন, ফ্যামিলি কার্ড, জ্বালানির তেলের কৃত্রিম সঙ্কট, টপসয়েল কাটাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাদের মতামত, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির, মেহের ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, পৌর আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান পাটওয়ারী, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিখিল চন্দ্র প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার চাঁদপুরের খলিল আহমেদ

শাহরাস্তিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ধ্যার পর কোন শিক্ষার্থী ঘরের বাইরে থাকলেই ব্যবস্থা নেয়া হবে-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

Update Time : ০৯:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬