ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৪০ Time View

প্রতিনিধির তোলা ছবি।

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার হাজীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বালক দলে বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলে অংশগ্রহণ করেন হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালিকা দলে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক দলে চ্যাম্পিয়ন হয় বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেনউপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির,যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ৩নং কালচোঁ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হোসেন আলমগীর খোকন’সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার চাঁদপুরের খলিল আহমেদ

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬