ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্যতেলের অধিক মূল্য, হলুদ-মরিচের গুঁড়ার ক্ষতিকর রং দিয়ে বিক্রি করায় জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১১৪ Time View

চাঁদপুর শহরের পুরান বাজারে ভোজ্যতেলের অধিক মূল্যে, হলুদ-মরিচের গুঁড়ার ক্ষতিকর রং দিয়ে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে কার্তিক চন্দ্র সাহা কে ১০ হাজার টাকা এবং সয়াবিন তেল বেশি মূল্যে বিক্রয় ও ক্ষতিকর রং হলুদ-মরিচের গুড়ার সাথে মিশিয়ে বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করায় মেসার্স আনন্দময়ী ভান্ডার মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপয ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। পুরাণ বাজার পুলিশ ফাড়ির একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলাধুলা শুধু আনন্দের উৎস নয়, এটি সুস্থ ও সুন্দর জীবনের জন্য অপরিহার্য-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

ভোজ্যতেলের অধিক মূল্য, হলুদ-মরিচের গুঁড়ার ক্ষতিকর রং দিয়ে বিক্রি করায় জরিমানা

Update Time : ১১:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬