ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইমাম শাহী জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ে বুধবার (৬ মে ২০২৬) দিনব্যাপী জেলা শ্রেষ্ঠ ইমাম বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে দু ক্যাটাগরিতে ৬জনকে নির্বাচিত করা হয়। এর আগে উপজেলা পর্যায়ে তিনজন করে নির্বাচিত হয়ে ২৪জন জেলা পর্যায়ে অংশ নেন।

চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মো. আব্দুল্লাহ ‘ক’ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন। তিনি হাইমচর কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ। তিনি ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ২০০৩ সালে কামিল হাদিস বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন এবং ওই বছরই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে ইমাম প্রশিক্ষণ করেন। এছাড়া ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

উল্লেখ্য, জেলার শ্রেষ্ঠ ইমামরা বিভাগীয় পর্যায়ে অংশ নিতে চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অংশ নিবেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে তিনজনকে নির্বাচিত করা হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিতদের নগদ পঁচিশ হাজার টাকা এবং ক্রেস্টসহ বিদেশে ভ্রমণের ব্যবস্থা করা হয় ধর্ম মন্ত্রণালয় থেকে।

এদিকে মাওলানা মো. আব্দুল্লাহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এই সম্মান দ্বীনের একজন দাঈ হিসেবে তার দায়িত্ব আরও বেড়ে গেলো বলে তিনি মনে করেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় অনিয়মের অভিযোগে ৫টি হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টারে ৪৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ইমাম শাহী জামে মসজিদের মাওলানা আব্দুল্লাহ

Update Time : ১২:০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬