ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১০:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৬৬ Time View

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে চাঁদপুরের হাজীগঞ্জে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি।ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে চাঁদপুর জেলা ও কুমিল্লা জেলার কিছু অংশের আওতাধীন ৭৪টি এজেন্ট আউটলেটের মালিক, ৮টি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার ও মালিকদের সাথে মতবিনিময় সভা ও উঠান বৈঠক
অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি চাইনিজ হোটেলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি হাজীগঞ্জ শাখার এসএভিপি এন্ড ক্লাস্টার হেড কাজী ইলিয়াছ’র সভাপতিত্বে ও এসপিও অপারেশান ম্যানেজার মো. সোহেল’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁঞা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের প্রান্তিক জনগণের দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ লক্ষ্য অর্জনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করে আমানত বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার আহ্বান জানান।

গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণের মাধ্যমে নিরাপদ লেনদেন, স্বয়ংক্রিয় রসিদ গ্রহণ এবং এসএমএসের মাধ্যমে লেনদেন নিশ্চিত করার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঞা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং বিভাগের ভিপি এন্ড হেড মোহাম্মদ মমতাজুল হক।

এ ছাড়াও বরুড়া শাখা ব্যবস্থাপক আবদুল মতিন পাটওয়ারী, লাকসামের শাখা ব্যবস্থাপক ইসমাইল হোসেন, নাঙ্গলকোর্টের শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন খান প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইয়ুব আলী আনসারী। পরে ব্যাংকের পক্ষ থেকে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট, শাখা ব্যবস্থাপক ও আউটলেট ম্যানেজাররা বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, আমানত বৃদ্ধি, কলাকৌশল এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খেলাধুলা শুধু আনন্দের উৎস নয়, এটি সুস্থ ও সুন্দর জীবনের জন্য অপরিহার্য-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

হাজীগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

Update Time : ১০:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬